নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় ছুরিকাঘাতে মো. আনোয়ার মোল্লা নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তিনি শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
২২ নভেম্বর রোববার রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আ. সাত্তার ও পুলিশ সদস্য আনোয়ার হোসেন তথ্য অনুসন্ধানে আসেন। দুষ্কৃতকারীরা তাদের উপর হামলা চালায়। এসময় সহকারী উপ পরিদর্শক আব্দুল সাত্তার দৌড়ে পালিয়ে যায়। তবে দুষ্কৃতকারীরা আনোয়ার হোসেনকে বুকের মধ্যে ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছি।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available