• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৩:২১ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

২৯ আগস্ট ২০২৬ দুপুর ১২:১৮:১০

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ২৯ আগস্ট শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দাতিয়ারা এলাকার সাবস্টেশনটিতে আগুন লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে হঠাৎ করে সাবস্টেশনে একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়৷ পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ করে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে- তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সূত্র: ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৫ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড
১৫ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড
২৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৪:৫১