• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:২৩:৫১ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৫ আগস্ট ২০২৬ সকাল ১১:৫১:২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

২৫ আগস্ট মঙ্গলবার সকালে পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমারের মেয়ে তাকে বাসার একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

২৪ আগস্ট সোমবার সকালে কলাবাগানের ১৮৮ গ্রিন রোডের বাসা থেকে ধীরেন্দ্র কুমার রায়কে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার সময় ধীরেন্দ্র কুমারের স্ত্রী দীপালি রায় কর্মস্থলে ছিলেন। তিনি একটি স্কুলের শিক্ষিকা। সকালে তিনি কর্মস্থলে চলে যাওয়ার পর বাসায় ঘুমিয়ে ছিলেন ধীরেন্দ্র কুমারের মেয়ে। মেয়ের ঘুমের মধ্যেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

আত্মহত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে এসআই আতিকুর রহমান বলেন, পরিবারের ভাষ্য অনুযায়ী, ধীরেন্দ্র কুমার রায় দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন। ২০২৫ সাল থেকে তার মানসিক চিকিৎসাও চলছিল। এছাড়া ধীরেন্দ্র কুমারের দুই ভাইও আত্মহত্যা করে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

সূত্র: চ্যানেল আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির
জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৯:২৪


সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন
সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪০:২৫