অনলাইন ডেস্ক: বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
১২ আগস্ট বুধবার পৌণে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে আদালত পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। খবর পেয়ে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যও ঘটনাস্থলে আসে। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে পারেনি তারা।
ঘটনার পর আদালত চত্বর পরিদর্শন করেছে পুলিশ, র্যাবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available