অনলাইন ডেস্ক: দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে আবারও শুরু হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা। ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে নৌকা ও জাল নিয়ে হ্রদে নামেন জেলেরা।
মাছ ধরা শুরু হওয়ায় জেলে ও ব্যবসায়ীদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্য। স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতে। প্রত্যাশা অনুযায়ী মাছ পাওয়ার আশা জেলেদের।
মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষায়, প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তবে চলতি বছর হ্রদের পানি দ্রুত কমে আসায় ২৫ এপ্রিল মাছ শিকার বন্ধ করা হয়। স্বাভাবিকভাবে ১ আগস্ট থেকে মাছ শিকার শুরুর কথা থাকলেও এবার নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বর্ধিত করায় হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা দাঁড়ায় ৩ মাস ১৫ দিনে। এ সময় বন্ধ ছিল স্থানীয় বরফকলগুলো।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available