• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:২৬:৩৭ (18-Jul-2026)
  • - ৩৩° সে:

কৃষকের সুবিধার্থে তারেক রহমান খাল খননের কার্যক্রম হাতে নিয়েছেন: হুইপ দুলু

১৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:০৬:৫৫

কৃষকের সুবিধার্থে তারেক রহমান খাল খননের কার্যক্রম হাতে নিয়েছেন: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা মনে করি যে কৃষক দীর্ঘদিন বঞ্চিত হয়েছে তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশে কৃষকের ভাগ্যের পরিবর্তন করবে।

১৮ জুলাই শনিবার বেলা ২টার দিকে নাটোর নলডাঙ্গা উপজেলার হল রুমে নাটোরের নলডাঙ্গায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্রঋণের চেক ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তিনি বলেছেন আগামী তিন বছরের মধ্যে প্রতিটা কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে। এই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষক কৃষি পণ্য পাবে ঋণ পাবে এবং এই কার্ডের মাধ্যমে একজন কৃষক সকল সুযোগ-সুবিধা ভোগ করবে।

তিনি আরও বলেন, অর্থাৎ বাংলাদেশের কৃষক সকল সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবে। এই কৃষকদের জন্য তারেক রহমান যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের কর্মসূচি তিনি নতুন করে হাতে নিয়েছেন। শুধু কৃষি পণ্য দিলে হবে না পানি না পেলে কৃষক কীভাবে কৃষি ফলাবে কৃষি পণ্য সুবিধার্থে তিনি খাল খননের কার্যক্রম হাতে নিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল এমরান খাঁন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চেক ও কার্ড বিতরণ প্রথম অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে পরিচয়পত্র (সুবর্ণ কার্ড) বিতরণ করা হয়। একই সাথে স্বাবলম্বী করার লক্ষ্যে উপজেলার ৩৩ জন ব্যক্তির মাঝে মোট ১২ লাখ ৩০ হাজার টাকার ক্ষুদ্রঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়া প্রধান অতিথির স্বেচ্ছাধীন তহবিল থেকেও বেশ কয়েকজন সুবিধাভোগীকে অনুদানের চেক প্রদান করা হয়।

এসময় ​দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দের আওতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়। উপজেলার মোট ১৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৮ বান্ডিল ঢেউটিন এবং নগদ মোট ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়।

​এ সময় উপজেলা কমিশনার (ভূমি) শামীম হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি  এ- হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ দলীয় নেতাকর্মী স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
১৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:২৩:৪৩




Follow Us