• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৪৫:৩২ (09-Jul-2026)
  • - ৩৩° সে:

নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:০৪

নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক: দেশে আরও তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন উপজেলাগুলো হলো- চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এবং কুমিল্লার বাঙ্গরা।

৮ জুলাই বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের আলোকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন- বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিস সেটআপও অনুমোদন দেওয়া হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন- মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হয়েছে। এ উপজেলার জন্যও প্রয়োজনীয় সরকারি অফিসের সেটআপ অনুমোদন করা হয়েছে।

এদিকে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন- শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) ও টনকী নিয়ে বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের অফিস সেটআপও অনুমোদন দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন উপজেলা গঠনের ফলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us