• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩১:৫৭ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

৪ জুলাই ২০২৬ দুপুর ০২:৩১:৫০

নারায়ণগঞ্জে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

৪ জুলাই শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

এর আগে, ৩ জুলাই শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. সোহেব (৪২) এবং ১০ নম্বর আসামি মো. সুমন (৩৮)-কে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত বছরের ৩ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে বন্দর থানার সালেহনগর এলাকার বাড়ৈপাড়ায় একটি অটোরিকশা গ্যারেজে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন তার পাওনা টাকা দাবি করলে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে হাতুড়ি, লাঠি, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়।

এতে গুরুতর আহত আলমগীরকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৪ অক্টোবর সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত আলমগীর হোসেন বন্দর শাহীমসজিদ এলাকার মৃত সোহবান মিয়ার ছেলে। তিনি মালেক সিকদারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘এই হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব ধারাবাহিকভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছিল। এরই অংশ হিসেবে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us