• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৬:৪৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

২৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৫:৪২

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে।

২৭ এপ্রিল সোমবার সকাল থেকে বিকেলের মধ্যে বজ্রপাতে নিহতের এসব ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোদারাঘাট (ফেরি) এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক সৌখিন মৎস্য শিকারীর মৃত্যু হয়। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান বলেন, সকালে তারা তিনজন সিএনজিযোগে নিজ এলাকা থেকে খালিয়াজুরীর ধনু নদে বরশি দিয়ে মাছ ধরতে আসেন। পরে মাছ ধরা শুরু করলে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে আব্দুল মোতালিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে কাছে গিয়ে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন তারা।

অন্যদিকে, একই দিনে উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরের ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিহত হন মোনায়েম খাঁ পালান নামে এক কৃষক। তিনি ওই গ্রামের নেকবর খাঁর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর দেড়টার দিকে ধান শুকানোর সময় হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পান।

এ ছাড়া, বিকেল ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুরের ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মো. শুভ মন্ডল নামে আরেক কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার আকনাদিঘির চর এলাকায়।

আরও পড়ুন

দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যু বজ্রপাতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুজনের মরদেহ স্বজনদের আবেদনের ভিত্তিতে হস্তান্তর করা হয়েছে। আরেক জনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯