• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:২৪:৪৯ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন

১ মার্চ ২০২৬ দুপুর ০২:৪১:১৫

টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইল পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হলো ডিসি অফিসের আমতলা থেকে বৈল্যা পর্যন্ত ৯৩০ মিটার দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক।

২৮ ফেব্রুয়ারি শনিবার সড়কটির শুভ উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

Ad
Ad

দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি খানাখন্দে ভরে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। টাঙ্গাইল শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ ‘বাইপাস’ হিসেবে ব্যবহৃত এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। ফলে সড়কের বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছিল।

Ad

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, জনদুর্ভোগ লাঘবে চলতি বছরের ১২ জানুয়ারি সংস্কারকাজ শুরু হয়। জিওবি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ৭৭ লাখ ৯৭ হাজার ৫১৯ টাকা ২৫ পয়সা ব্যয়ে দ্রুত সময়ের মধ্যে ৯৩০ মিটার দীর্ঘ সড়কটির নির্মাণ ও সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।

সড়কটি চালু হওয়ায় ডিসি অফিস ও আদালতপাড়ায় যাতায়াতকারী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, আগে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকত এবং গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটত। নতুনভাবে নির্মাণের ফলে এখন নির্বিঘ্নে চলাচল সম্ভব হচ্ছে।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ সড়কটি টাঙ্গাইল শহরে প্রবেশপথে যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সরকার জনগণের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। এ সড়ক সচল হওয়ায় যানবাহনগুলো বাসটার্মিনালের যানজট এড়িয়ে সহজে শহরের কেন্দ্রস্থলে পৌঁছাতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, এলজিইডির কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রমজানে অ্যাসিডিটি এড়াতে কী করবেন?
রমজানে অ্যাসিডিটি এড়াতে কী করবেন?
১ মার্চ ২০২৬ বিকাল ০৩:০১:৪৮







Follow Us