• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৬:৩৩:০৯ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১১:২৯

টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর সুমাইয়া তাবাসসুম নামে ৪ বছর বয়সি এক শিশুর মরদেহ পাওয়া গেছে। 

১৫ ফেব্রুয়ারি রোববার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত সুমাইয়া তাবাসসুম বসন্তপুর গ্রামের প্রবাসী ছালে আহমেদের দ্বিতীয় মেয়ে।

প্রতিবেশীরা জানান, ওইদিন বিকেল ৫টা থেকে সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৮টার পর পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সকল ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, সুমাইয়া তাবাসসুমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, নিহত শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে সে ঘুরতে গিয়ে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে যায়। এই নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীতে বহুতল ভবনে আগুন
১৫ নভেম্বর ২০২৬ রাত ০২:০৮:২৫

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
১৪ নভেম্বর ২০২৬ রাত ১০:২৮:৫৪