• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:০৪:২৯ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

নাটোরে আমবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৭:২৪

নাটোরে আমবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলায় একটি আমবাগান থেকে জুয়েল হোসেন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৭ জানুয়ারি বুধবার ভোরে উপজেলার পণ্ডিতগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল বেলা জুয়েল নিজ বাড়ি থেকে বের হন। গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন বুধবার ভোরে পণ্ডিতগ্রাম এলাকার একটি আমবাগানে গাছের ডালের সঙ্গে মাফলার ও রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পান স্থানীয়রা।

Ad

খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহত যুবক মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মরদেহটি উদ্ধার করেছি। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এবং তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৫০:১৮

নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৪০:৩৫



টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:১২:০৮



Follow Us