• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ রাত ১১:১৭:৪৮ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

আগৈলঝাড়ায় ট্রাক নিয়ে এসে সোনার দোকানে চুরি

১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৪০:০৮

আগৈলঝাড়ায় ট্রাক নিয়ে এসে সোনার দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্রটি ওই দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার সোনা ও রুপা লুট করে নেয় বলে অভিযোগ উঠেছে।

১৫ ডিসেম্বর সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে চুরির বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্র জানায়, সংঘবদ্ধ একটি চোরচক্র‍ রাত আড়াইটার দিকে একটি ট্রাক নিয়ে এসে আগৈলঝাড়ার বাশাইল বাজারের ‘বিশ্বজিৎ জুয়েলার্সের’ তালা ভেঙে দোকানে প্রবেশ করে।

আরও পড়ুন

সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান

এ সময় দোকানে থাকা প্রায় দুই ভরি সোনা ও রুপা লুটে নেয়। পরে সোমবার সকালে দোকান মালিক বিল্পব মল্লিক দোকান খুলে জিনিসপত্র এলোমেলো দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।

আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানান, সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে চোরচক্রের শনাক্তের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:৫২


সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:০৬


খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১২:৫০