• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:০৬:০৬ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

দেশের যেসব এলাকায় আজ সকাল থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৭:৫৬:৩৩

দেশের যেসব এলাকায় আজ সকাল থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ ৩১ অক্টোবর (শনিবার) দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোনো কোনো এলাকায় টানা ৮ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এছাড়া কিছু এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ বন্ধের পাশাপাশি সাময়িক বিভ্রাট হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল শুক্রবার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো পৃথক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

নাটোর (১১ ঘণ্টা)
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে কাজ চলার কারণে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

কক্সবাজারে ১৪৪ ধারা জারি

প্রভাবিত এলাকা: কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েম কোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, সুইচগেট, হাট গোবিন্দপুর ও শেখ পাড়া।

শিবপুর, নরসিংদী (১১ ঘণ্টা)
ঢাকা-সিলেট মহাসড়ক ও ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণে বৈদ্যুতিক লাইন স্থানান্তরের কাজ চলবে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর শিবপুর জোনাল অফিস জানায়, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

প্রভাবিত এলাকা: খড়িয়া, বাজনাবো, ইটাখোলা, সৈয়দনগর, বন্যারবাজার, গোবিন্দি, তেলিয়া, কুমড়াদি, পুরানদিয়া, বাড়ৈআলগী, জামতলা, পালপাড়া, বড়কান্দা, ব্রাহ্মন্দি, শাষপুর, চন্দনদিয়া, হিজলিয়া, ত্রিশা, নোয়াদিয়া, লামপুর, চাঁদপাশা, ইটনা, খৈনকুট, শানখোলা, খড়কমাড়া, ঘাশিরদিয়া, কুন্দারপাড়া, শ্রিফুলিয়া, বিরাজনগর, জয়মঙ্গল, কুতুবেরটেক ও হলুদেরটেকসহ আশেপাশের এলাকা।

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ (৯ ঘণ্টা)
নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ জানায়, ৩৩ কেভি লাইনের গাছের ডাল কাটার কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবগঞ্জ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

মহেশপুর, ঝিনাইদহ (৮ ঘণ্টা)
ওজোপাডিকোর মহেশপুর সাব-স্টেশনে রক্ষণাবেক্ষণের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরো মহেশপুর এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

সিলেট (বিভিন্ন ধাপে বিদ্যুৎ বন্ধ)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিভাগ জানায়, লাকাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতায় সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত মেরামত কাজের জন্য বিদ্যুৎ থাকবে না।

আরও পড়ুন

আগামীকাল দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রভাবিত এলাকা: কাকুর্যাপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড় বাজার, লাকাতুরা স্টেডিয়াম ফিডার, লাকাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, রূপসা আবাসিক এলাকা, খাসদবীর, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা ও সালুটিকর ঘাটসহ সংলগ্ন এলাকা।

অন্যান্য: আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেট ও ফরিদাবাদ আবাসিক এলাকা) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গোপালগঞ্জ (পর্যায়ক্রমে বিভ্রাট)
ওজোপাডিকো গোপালগঞ্জ জানায়, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্যায়ক্রমে ১ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হতে পারে।

আরও পড়ুন

জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল

প্রভাবিত এলাকা: আরামবাগ, নিচুপাড়া, গুল্লিবাড়ির মোড়, নবীনবাগ, মেডিকেল কলেজ ও তেঘরিয়া।

বিশেষ দ্রষ্টব্য: মেরামত কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪





কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯