• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৩৭:০৩ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

ধরলা ভাঙন রোধে ৩০০ কোটি টাকার কাজ করা হবে: ত্রাণমন্ত্রী

৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২১:৫৫

ধরলা ভাঙন রোধে ৩০০ কোটি টাকার কাজ করা হবে: ত্রাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: মোগলহাট ও আশপাশের এলাকা নদীভাঙন থেকে রক্ষায় ধরলা নদীর তীর সংরক্ষণে প্রায় ৩০০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা মোগলহাট শুল্ক স্টেশন ও বন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় মোগলহাট রেল স্টেশন থেকে ধরলা নদীর ঘাট পর্যন্ত সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, মোগলহাট ও আশপাশের ভাঙনকবলিত এলাকা রক্ষায় ধরলা নদীর তীর সংরক্ষণে প্রায় ৩০০ কোটি টাকার একটি স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। দক্ষিণ সীমানা থেকে কুড়িগ্রাম সীমান্ত পর্যন্ত বিস্তৃত এ প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মোগলহাট শুল্ক স্টেশন ও বন্দর পুনরায় চালুর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রীকে সঙ্গে নিয়ে শিগগিরই মোগলহাট পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। বন্দরটি পুনরায় সচল করার উদ্যোগ বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

তিনি মোগলহাটকে অপরাধ, মাদক ও বাল্যবিবাহমুক্ত একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এর পূর্বে মন্ত্রী লালমনিরহাটের বিজিবি ক্যান্টিন মোড়ে ভুট্টা চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গ ‍নিয়ে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গ ‍নিয়ে আরও ৮ জনের মৃত্যু
৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১২:৪৬