• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৩৯:৫৩ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গ ‍নিয়ে আরও ৮ জনের মৃত্যু

৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১২:৪৬

হাম উপসর্গ ‍নিয়ে আরও ৮ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।

৩ অক্টোবর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই ৮ জন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫৩ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪৪ জন, রাজশাহীতে ২৪ জন, সিলেটে ১৫৮ জন, চট্টগ্রামে ২২৪ জন, বরিশালে ১৩৮ জন, ময়মনসিংহে ৪৯ জন, খুলনায় ৭৩ জন এবং রংপুরে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৬৬৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গ ‍নিয়ে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গ ‍নিয়ে আরও ৮ জনের মৃত্যু
৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১২:৪৬