• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৪৬:৩১ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০২:২৮

জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি ।

২ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৮৭৭ পিস প্রসাধনী আটক করা হলেও, কোনো চোরাকারবারিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০৫৩/১-এস থেকে বাংলাদেশের ১০০ গজ ভেতরে কাউনিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।​পরবর্তীতে ঘটনাস্থল থেকে আসামিবিহীন পরিত্যক্ত অবস্থায় ৮৭৭ পিস বিভিন্ন ধরনের প্রসাধনী ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে নিরমা সাবান, স্কিন সাইন, আইশ্যাডো, বেটনোভেট ক্রিম, চুড়ি, চেইন ও কানের রিংসহ বিভিন্ন সামগ্রী।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৬:০৪






ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭
৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১২:২৫



৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
৬ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫১:২২