• ঢাকা
  • |
  • সোমবার ২রা ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:২৯:০৮ (17-Aug-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল শিবপুর

১৭ আগস্ট ২০২৬ সকাল ১০:২৮:০৭

ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল শিবপুর
“প্রতীকি ছবি”

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ১৭ আগস্ট সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির মাত্রা কম হওয়ায় এটিকে মৃদু ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
১৭ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৯:০৮