• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:১৩:৪৬ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

২৪ জুলাই ২০২৬ দুপুর ১২:২২:৩০

সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

ডেস্ক রিপোর্ট: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

২৪ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
২৪ জুলাই ২০২৬ দুপুর ০১:০৯:৪৬









হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ
হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ
২৪ জুলাই ২০২৬ সকাল ১১:৫৯:১৮

Follow Us