• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:১৭:৫৬ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

টেকনাফে পাহাড়ে তিনজনের মরদেহ উদ্ধার

২১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৫:৩২

টেকনাফে পাহাড়ে তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর শীলখালী এলাকার গভীর পাহাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহতরা হলেন- রুহুল আমিনের ছেলে রবি আলম, নুরুল কবিরের ছেলে মুজিব উল্লাহ এবং নুরুল ইসলামের ছেলে নুরুল বশর প্রকাশ হালানি। তারা সবাই বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের বাসিন্দা।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তিনজনের বিরুদ্ধে অপহরণ ও মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রবিউল আউয়ালের পিতা রুহুল আমিন জানান, তার ছেলেকে রাতে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সকালে মরদেহের খবর পান।

স্থানীয় এক বাসিন্দা জানান, সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকায় জিম্মি করে রাখার ঘটনা বেড়েছে। এ কারণে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, মরদেহগুলোতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানবপাচার সংশ্লিষ্ট বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল ইসলাম বলেন, পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:২১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০৯


পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮





গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
২১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৬:০৫



Follow Us