পাবনা প্রতিনিধি: জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৫ জুন বৃহস্পতিবার সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, অতিরিক্তপুলিশ সুপার ঈশ্বরদী সাকেল প্রনব কুমার প্রমুখ।
এসময় জেলা প্রশাসক ক্ষুদে শিক্ষার্থীর কথা শুনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও করা হয়।
উল্লেখ্য, গত ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর জাতীয় পর্যায়ের ফাইনালে ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ৪-২ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available