• ঢাকা
  • |
  • বুধবার ১১ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৩২:২৮ (26-Aug-2026)
  • - ৩৩° সে:

চুন, ফিটকারী, কাপড়ের রং, গোখাদ্য দিয়ে তৈরি হচ্ছিল গুড়

৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৪৫:০৩

চুন, ফিটকারী, কাপড়ের রং, গোখাদ্য দিয়ে তৈরি হচ্ছিল গুড়

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া পশ্চিম কারিগর পাড়ায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

৫ ডিসেম্বর বৃহস্পতিবার  ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে চুন, ফিটকারী, লালি গুড়, কাপড়ের রং, গোখাদ্য এবং অন্যান্য ক্ষতিকর কেমিক্যাল জব্দ ও ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। অভিযানের সময় কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, তিন ব্যক্তিকে আটক করে তাদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে পুলিশ, সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৬:২৪

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪১:০৩