• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৫১:৫৩ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

এমপি খোকন তালুকদার

সরকারের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে আবোল-তাবোল বলছে বিরোধীদল

২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১০:৪৮

সরকারের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে আবোল-তাবোল বলছে বিরোধীদল

মাদারীপুর প্রতিনিধি: বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনে ঈর্ষান্বিত হয়ে এবং ক্ষমতায় আসার পথ না পেয়ে বিরোধীদলের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি অভিযোগ করেন, হীন রাজনৈতিক স্বার্থ হাসিলে তারা এখন গণমাধ্যমের সামনে এসে আবোল-তাবোল বক্তব্য দিচ্ছে।​

২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের ডাসার উপজেলার ৪১টি পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।​

মিডিয়া ও সচেতন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে খোকন তালুকদার বলেন, “আপনাদের কাছে বিনীত অনুরোধ—যারা শুধু মুখের কথায় ফানুস উড়িয়ে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়, তাদের বিষয়ে আপনারা সবসময় সতর্ক থাকবেন। নির্বাচনের আগে এরাই জনগণের কাছে কত শত প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ সংকটকালে তাদের পাশে পাওয়া যাচ্ছে না।”

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

​জামায়াতকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আমি মাদারীপুর-৩ আসনের প্রতিটি পূজা মণ্ডপে নিজে গিয়েছি, সনাতন ধর্মাবলম্বী প্রতিটি মানুষের খোঁজখবর নিয়েছি। কিন্তু প্রশ্ন হলো, আজ তারা কোথায়? এখন তো আর মাঠে তাদের কাউকে দেখা যাচ্ছে না।”​

মণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন-মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, পুলিশ সুপার ফজলে এলাহী, ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিল পারভেজ এবং ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ।​

এছাড়াও অন্যান্যের মধ্যে ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।​
 

আরও পড়ুন

জামালপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দ

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৫:৪৭








চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ
২১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৯:৫৭

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮
২১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২০:৫৭