• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:১০:৩৪ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী

২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪৯

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে আবারও ভয়াবহ ধস দেখা দিয়েছে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ধসে যাওয়া অংশের পাশ দিয়ে তীব্র স্রোতে নদী আছড়ে পড়ছে। বড় বড় ফাটল তৈরি হওয়ায় যেকোনো সময় আরও অংশ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রায় ৪০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় সড়ক হুমকির মুখে পড়েছে। এখনও চলমান রয়েছে এই ধস।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, রাতেই বিকট শব্দে বাঁধ ভেঙে নদীতে চলে যায়। এখন আমাদের বাড়িঘর নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা নদীতে বিলীন হয়ে যাবে।

হাবিবুর রহমান নামের এক স্থানীয় বাসীন্দা জানান, এই তীর রক্ষা বাঁধের ধস নিয়ন্ত্রণ না করলে বাঁধের আশপাশের অসংখ্য বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে করে ভূমিহীন হয়ে পথে বসতে পারে অসংখ্য পরিবার।

খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দল।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক ফজলুল হক বলেন, ঝুঁকিপূর্ণ স্থানটি জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে রক্ষার উদ্যোগ নেওয়া হবে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, কাঁচকল কেডিওয়ারী এলাকার ৪ দশমিক ১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে এই ভাঙন সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৫২


প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৩




ডিজিটাল ব্যাংকের কার্যক্রম ও নিয়মাবলী
ডিজিটাল ব্যাংকের কার্যক্রম ও নিয়মাবলী
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৩৫

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক
ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০১:০৭

বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৪