• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৬:৪৭ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

জনগণের কষ্টগুলো লাঘব করতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:৫৯

জনগণের কষ্টগুলো লাঘব করতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, স্কাউটিং শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ শেখায়। আজকের কাব স্কাউটরাই আগামী দিনের সুনাগরিক হিসেবে দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমাদের পূর্বসূরিরা একসাগর রক্তের বিনিময়ে আমাদেরকে একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়ে গেছে। এ দেশকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। স্কাউট সমাবেশকে দেশগড়ার শপথের সমাবেশে রূপান্তর করতে আয়োজকদের আহ্বান জানান।

৬ নভেম্বর শুক্রবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কাউটসের ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪

ত্রাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড এ কারণে দিচ্ছি, যাতে মানুষের সক্ষমতা তৈরি হয়। এই সরকার উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের আয় বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে।

নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬। শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ক্যাম্পুরির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কাব স্কাউটদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, পতাকা উত্তোলন ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কয়েক শ কাব স্কাউট, শিক্ষক, অভিভাবক, স্কাউট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সচিব মো. আব্দুর রাজ্জাক, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. শফিকুল হক এবং পুলিশ সুপার মো. হোসেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৩

একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:২০

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:৫৪

২৮০০ বছর আগেও নেশার অন্যতম উপকরণ ছিল গাঁজা
২৮০০ বছর আগেও নেশার অন্যতম উপকরণ ছিল গাঁজা
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:২৬


কমলো স্বর্ণের দাম
কমলো স্বর্ণের দাম
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:২৩


তিন মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আভাস
তিন মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আভাস
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩১


হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী
হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১