ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিন সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৭ অক্টোবর শনিবার থেকে আগামী ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এ বন্দর হয়ে বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে একটি পত্রের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবর শনিবার থেকে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়টি গত ১ অক্টোবর ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ মিহির ঘোষ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে অবহিত করেছেন। এছাড়া ২৩ অক্টোবর শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় আরো একদিন বাড়িয়ে মোট ৭ দিন বন্ধ থাকবে বাণিজ্যিক কার্যক্রম।
আরও পড়ুন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
তিনি জানান, আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম যথারীতি শুরু হবে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এএসআই শামীম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যথারীতি যাতায়াত করতে পারবেন।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available