• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৪৮:৫৭ (12-Aug-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

১২ আগস্ট ২০২৬ সকাল ১০:১৬:৪২

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

 ১১ আগস্ট মঙ্গলবার মধ্যরাতে রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের হাসিব গাজী ও নোয়াপাড়া গ্রামের মেহেদী শেখ।

রেলওয়ে পুলিশ জানায়, গরমের কারণে রাতে দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন
আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন
১২ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩১:৩২