নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটারের বিরুদ্ধে গণমিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, এক সময় ‘কাউয়া কাদের‘ আবোল তাবোল বক্তব্য রেখে হাসির পাত্রে পরিণত হয়েছিলেন। এখন দেশের বিদ্যুৎ মন্ত্রী বলছেন, গ্রামে নাকি বিদ্যুৎ সংকট নেই।
আন্দোলনরতরা প্রি-পেইড মিটার বাতিল দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ দাবি করে বলেন, বিদ্যুৎ নিয়ে যে ধরনের তেলেসমাতি হচ্ছে প্রধানমন্ত্রী আপনি এগুলি দেখুন। প্রি-পেইড মিটারের খারাপ দিকগুলি উপলব্ধি করে অবিলম্বে নারায়ণগঞ্জসহ সারাদেশে প্রি-পেইড মিটার বাতিল করুন।
১১ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় শহরের চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’ এর প্রি-পেইড মিটারের বিরুদ্ধে গণ-মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, হাজী রুহুল আমিন, এস এম সাজিম আহমেদ, অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, চাষাঢ়া পঞ্চায়েতের যুগ্ম সম্পাদক মো. নুরুল হুদা, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহাম্মেদ, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমন প্রমুখ।
সমাবেশ থেকে তারা তিন দফা দাবি জানান। উত্থাপিত দাবিগুলোর মধ্যে হচ্ছে, প্রি-পেইড মিটারের সমস্ত কার্যক্রম বাতিল করতে হবে,না জানিয়ে যাদের প্রি-পেইড মিটার লাগানো হয়েছে, তাদের পূর্বের ডিজিটাল মিটার ফেরত দিতে হবে, গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল বাতিল করতে হবে, স্লাবের নামে তিনগুণ বিল নেয়ার কৌশল বাতিল এবং ৫০০ ইউনিটের নিচে সকল স্ল্যাব বাতিল করতে হবে, মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিল করতে হবে এবং জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীর মিথ্যাচার বন্ধ করতে হবে।
সমাবেশ শেষে একটি গণ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available