• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:০১:৪৮ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

১৫ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫৪:৫৯

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট: ১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে বিজিবি।

১৫ জুলাই বুধবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোষ্ট। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খালাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয়। 

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, মূলত এই দিনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা ও আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী
৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী
১৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৫:০৬

বিশ্ববাজারে আরও বেড়েছে তেলের দাম
বিশ্ববাজারে আরও বেড়েছে তেলের দাম
১৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৩:৫৩

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে বিজিবি মোতায়েন
১৫ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫৪:৫৯





Follow Us