• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:০৭:৩৮ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

প্রতারণা মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন চিত্রনায়িকা ববি

১৫ জুলাই ২০২৬ বিকাল ০৪:৪৯:৫৫

প্রতারণা মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন চিত্রনায়িকা ববি

বিনোদন ডেস্ক: প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

১৫ জুলাই বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

ববির পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন কর্মকর্তা সোহেল রানা।

অভিযোগে বলা হয়, গত বছরের ১২ নভেম্বর আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে তার প্রতিষ্ঠানের জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে ২০ নভেম্বর গুলশানে বিটিএলের কার্যালয়ে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সরবরাহ করা হয়, যার মোট মূল্য ছিল ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ব্যাটারির মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও আসামিরা নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করেননি। পরে চলতি বছরের ১১ জানুয়ারি পাওনা টাকা চাইতে গেলে তারা অর্থ পরিশোধে অস্বীকৃতি জানান এবং অভিযোগকারীকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। মামলায় অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করা হয়েছে।

তবে এ বিষয়ে আসামিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী
৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী
১৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৫:০৬

বিশ্ববাজারে আরও বেড়েছে তেলের দাম
বিশ্ববাজারে আরও বেড়েছে তেলের দাম
১৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৩:৫৩

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে বিজিবি মোতায়েন
১৫ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫৪:৫৯






রথযাত্রা উৎসব শুরু কাল
রথযাত্রা উৎসব শুরু কাল
১৫ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩৮:৫৯


Follow Us