• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৫৫:০৪ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

এখনও নেভানো সম্ভব হয়নি ইনানীর সেই আগুন, গ্যাসের নমুনা সংগ্রহ বাপেক্সের

২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫৬:৪২

এখনও নেভানো সম্ভব হয়নি ইনানীর সেই আগুন, গ্যাসের নমুনা সংগ্রহ বাপেক্সের
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কক্সবাজারের ইনানীর গভীর নলকূপের আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচের গ্যাস থেকেই আগুনের ঘটনা ঘটেছে। এরই মধ্যে নমুনা সংগ্রহ করেছে বাপেক্স। এদিকে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

গত মঙ্গলবার কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। মুহূর্তেই আগুন জ্বলে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে।

এরইমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে বাপেক্স। গ্যাসের প্রকৃতি ও উৎস সম্পর্কে নিশ্চিত হতে নমুনা পরীক্ষা করার কথা জানিয়েছে বিশেষজ্ঞ দল।

আরও পড়ুন

স্ত্রীর বোনকে বিয়ের পর বিতর্ক, অবশেষে তালাক দিলেন পূর্ণিমা

বাপেক্সের ভূতত্ত্ব ও জরিপ দলের প্রধান ব্যবস্থাপনা পরিচালক এস এম নাফিপুন আরহাম বলেন, ‘গ্যাসটি শুধু ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই, এইটা আরও চারদিকে ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে অনেকগুলো অপশন আমাদের হাতে আছে। সেই বিষয়গুলো বিবেচনা করে আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব।’

এদিকে, আগুনের ভয়াবহতা বাড়ায়, আতঙ্কে স্থানীয়রা। নিরাপত্তা বিবেচনায় আশপাশের কিছু বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে, জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বর্তমানে এখানে বিদ্যুৎ নেই। এলাকার লোকজন এইটা নিয়ে আতঙ্কে আছে।’

আরও পড়ুন

গোপালগঞ্জে শিশু তালহা হত্যায় মৃত্যুদণ্ড-২, যাবজ্জীবন-১

আরেক বাসিন্দা বলেন, ‘আমরা মনে করছিলাম আগুনটা দু-এক দিন জ্বলার পর বন্ধ হয়ে যাবে। এখন যেহেতু আগুন বাড়ছে এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নেই তাই সবাই আতঙ্কিত।’

আগুনের ঝুঁকি এড়াতে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৪:৪৪



জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৩:১০



লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭২ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭২ বাংলাদেশি
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪১:১৪