ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসী বাহিনীর গুলিতে সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে।
৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানের সময় মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে গুলিবিনিময় হয়। এতে সেনাবাহিনীর এক সদস্য আহত হন।
আহত সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাকে সামরিক পাহারায় অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নেওয়া হয়েছে।
আইএসপিআরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available