• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৪:১০ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপি

১৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩২:০৮

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। 

১৭ মার্চ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় সংসদ সদস্যের পাশাপাশি তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও গুরুতর আহত হয়েছেন।

Ad
Ad

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

Ad


দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তবে তার আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। কিন্তু তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে ঘন কুয়াশা নাকি ট্রাকের বেপরোয়া গতির কারণে এই সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মহাসড়কের ওই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত উদ্ধার কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা
১৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৪:৩২










Follow Us