• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৩৯:২৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ৫ তলা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

১৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:১১:১৫

কালিয়াকৈরে ৫ তলা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ মোল্লাপাড়া এলাকায় একটি বাড়ির পঞ্চম তলা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১৬ মার্চ রবিবার সন্ধ্যায় মোল্লাপাড়া এলাকার রাশেদোর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।

প্রাথমিকভাবে ওই তরুণীর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে,  তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯