আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক উত্তজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে কিউবা।
১৭ মার্চ মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির উপকূলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।


ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কিউবার পূর্বাঞ্চলের মাইসি পৌর এলাকা থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১১.৬ কিলোমিটার।

স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে যখন বাসিন্দারা ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই এই কম্পন অনুভূত হয়। তবে শক্তিশালী এই কম্পনের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত সোমবার থেকে দেশজুড়ে চলা বিদ্যুৎ বিপর্যয়ের পর সরকার দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এই অন্ধকারের মধ্যেই ভূমিকম্পের আঘাত জনমনে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।
জ্বালানি সংকটের কারণে কিউবার পাওয়ার গ্রিডগুলো এমনিতেই নড়বড়ে অবস্থায় রয়েছে। মার্কিন এই অর্থনৈতিক ও জ্বালানি অবরোধ কিউবার সাধারণ মানুষের কষ্টকে আরও দীর্ঘায়িত করছে বলে অভিযোগ করেছে স্থানীয় প্রশাসন। ভূমিকম্পের ফলে বিদ্যুৎ অবকাঠামোর কোনো নতুন ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইউএসজিএস তাদের প্রাথমিক বিশ্লেষণে জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি বর্তমানে ‘সবুজ’ বা নিম্ন পর্যায়ে রয়েছে। সমুদ্রের তলদেশে গভীরতা কম হওয়ায় বড় ধরনের কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কিউবায় সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের প্রবণতা কিছুটা বেড়েছে। এর আগে গত ৬ মার্চ দ্বীপটির উপকূলে ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available