• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৫:০৫ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেট নগরে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

২২ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৯:১৩

সিলেট নগরে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জননিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মহানগর এলাকায় রাতের বেলায় মোটরসাইকেল চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি ও যুক্তিসংগত কারণ ছাড়া নগরের সড়কে কোনো মোটরসাইকেল চালানো যাবে না।

২১ নভেম্বর শনিবার এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন নির্ধারিত এই ছয় ঘণ্টা বিধিনিষেধ বহাল থাকবে।

তবে জরুরি প্রয়োজনে বা অত্যাবশ্যকীয় কাজে কেউ যদি ওই সময়ে মোটরসাইকেল নিয়ে বের হন, তবে তাঁকে অবশ্যই যথাযথ কারণ দর্শাতে হবে। পাশাপাশি চালকের সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের হালনাগাদ সব প্রয়োজনীয় কাগজপত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন

সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

এসএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থের কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অপ্রয়োজনীয় চলাচল রোধে মাঠপর্যায়ে পুলিশি তল্লাশি ও নজরদারি জোরদার করা হবে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
২২ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৫:৫৫