• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৪৬:৩৮ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

৪ জুলাই ২০২৬ সকাল ১১:৪৬:২২

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

ডেস্ক রিপোর্ট: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর শাখার সহসভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা ফজলুর রহমান।

৪ জুলাই শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)-এর পক্ষে প্রার্থীর নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, মাওলানা ফজলুর রহমান বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জামিয়া খালিকিয়্যাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস হিসেবেও দায়িত্বে রয়েছেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুরে তাদের মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
৪ জুলাই ২০২৬ দুপুর ১২:১০:০৫







Follow Us