• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৯:৩৮ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাবিতে ভর্তির আবেদন শেষ আজ

২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০:৫২

ঢাবিতে ভর্তির আবেদন শেষ আজ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ শনিবার। গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আবেদনের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান ইউনিট। তবে আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষায়। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৮৪ জনের বেশি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ২৪৫ জন। অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫১ দশমিক ৪২ জন।

আরও পড়ুন

উপাচার্য ইস্যুতে অনড় শিক্ষার্থীরা, চুয়েটে ফের শাটডাউন

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯৭ হাজার ৫টি। এ ইউনিটে আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা ৩৩ দশমিক ৬।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৯ হাজার ৩৪৫ জন। এ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ২৭ দশমিক ৯৪ জন।

অন্যদিকে, আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ১২৪ জন। ফলে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮৪ দশমিক ৩৬ জন।

আরও পড়ুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ইকনপ্রডিজি ৮.০

চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫ হাজার ৪৩৯টি। এ ইউনিটে আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা ৪১ দশমিক ৮৩।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। তবে চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা শহরে নেওয়া হবে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পাঁচটি ইউনিট রয়েছে। এগুলো হলো—বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) জন্য পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন: ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা রোপণ

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ  যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩১:০৬





স্বর্ণের দামে বড় লাফ, আবারও ভরি ছাড়াল ২ লাখ
স্বর্ণের দামে বড় লাফ, আবারও ভরি ছাড়াল ২ লাখ
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:০৮:১২

ঢাবিতে ভর্তির আবেদন শেষ আজ
ঢাবিতে ভর্তির আবেদন শেষ আজ
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০:৫২