• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৪৮:২৬ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৭ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:২৫

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২৭ মার্চ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।

Ad
Ad

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

Ad

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভাসানী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৭২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩ এপৃল ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ এপৃল অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। ‘সি’ ইউনিটে মোট ২৫ হাজার ২১৬ জন ভর্তিচ্ছু আবেদন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
২৭ মার্চ ২০২৬ রাত ০৮:২৭:৪৮








বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৬:১০


Follow Us