বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতি গুলো এক এক করে বাস্তবায়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি শুরু ও ইমাম পুরোহিতদের সম্মানীভাতা প্রদান করা হয়েছে। আগামী ৫ বছরে সরকারের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
২৭ মার্চ শুক্রবার বিকেলে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। আগে যা কাজ হয়েছে তার তিনগুণ কাজ করা হবে। এবারের বাজেটের পর উন্নয়ন কার্যক্রম শুরু হবে।

এম রশিদুজ্জামান মিল্লাত এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আরেক জিয়াউর রহমান। তার নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া বিনোদন কেন্দ্রকে দৃষ্টিনন্দন পর্যটন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি নদী ভাঙন রোধ করা হবে। আমার দুই উপজেলায় সুষম বণ্টন উন্নয়ন করা হবে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available