• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৩:৫০ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার

২৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৬:১০

বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে থানা পুলিশের পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারি এবং ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

২৭ মার্চ শুক্রবার যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Ad
Ad

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বাসাইল থানা পুলিশের একটি চৌকস আভিজনিক দল উপজেলার কাশিল ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ২৬ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কাশিল দক্ষিণপাড়া এলাকা থেকে মাদক কারবারি মিন্টু ওরফে মিন্টু খান (৪৮)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিন্টু ওই গ্রামের মৃত আরফান খানের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Ad

​পুলিশ জানায়, মিন্টু একজন পেশাদার মাদক কারবারি। এর আগেও বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল বাসাইল থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা (নং-১৮) রুজু করা হয়েছে।

​এদিকে, পৃথক আরেকটি অভিযানে উপজেলার মান্দারজানি এলাকা থেকে ফারুক হোসেন (৪১) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ফারুক ওই গ্রামের দুদু মিয়ার ছেলে।

​বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৬:১০




লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫১


Follow Us