• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:১৭ (11-Apr-2026)
  • - ৩৩° সে:

বেরোবিতে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা শুরু ১২ এপ্রিল

১১ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৩:৩৮

বেরোবিতে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা শুরু ১২ এপ্রিল

বেরোবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে দ্বিতীয়বারে মতো চার দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ বইমেলা-২০২৬’ আগামী ১২ এপ্রিল রোববার থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই বইমেলা ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হবে।

Ad
Ad

১১ এপ্রিল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক মতবিনিময় সভা শেষে শহিদ আবু সাঈদ বইমেলা-২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান এসব তথ্য জানান।

Ad

এসময় তিনি আরও জানান, শহীদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা জনাব মো. মকবুল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ সময় ড. মো. মনিরুজ্জামান বলেন, দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিদিন দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বইমেলা চলমান রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বইমেলা চলবে।

তিনি জানান, বইমেলায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠান, লেখক আড্ডা, আবৃত্তি ও গ্রন্থ পর্যালোচনার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মতবিনিময় সভায় শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৬ আয়োজক কমিটির অন্যান্য সদস্য, শিক্ষার্থী, প্রকাশনী সংস্থা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মোহনপুরে হত্যার ৫ ঘণ্টার মধ্যে আসামি আটক
মোহনপুরে হত্যার ৫ ঘণ্টার মধ্যে আসামি আটক
১১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:০০







Follow Us