• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:১৭:৫৭ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

গোবিপ্রবি ছাত্রদলের তিন নেতাকে কেন্দ্রীয় কমিটির শোকজ

২৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৩:২৬

গোবিপ্রবি ছাত্রদলের তিন নেতাকে কেন্দ্রীয় কমিটির শোকজ

গোবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার তিন নেতাকে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না—এ মর্মে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

শোকজপ্রাপ্তরা হলেন—গোবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার গালিব এবং প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

এ নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

উল্লেখ্য, গতকাল ২২ ফেব্রুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান নাহিদ ও সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির আহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক
২৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪৩:০৫








Follow Us