• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ রাত ১২:১০:৩৭ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ নভেম্বর ২০২৫ রাত ০৯:১৮:১৮

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনায় আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২২ নভেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরামর্শ ও উদ্বেগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে, তারা এক সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে, ডাকসুর জিএস এস এম ফরহাদও বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসি স্যারকে এই ব্যাপারে কনসার্ন জানিয়েছি; তিনি সিদ্ধান্ত জানিয়েছেন। দ্রুতই অফিশিয়াল ঘোষণা আসবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪ বছর পর ফুটবলে ফিরছে রাশিয়া
৪ বছর পর ফুটবলে ফিরছে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১১:৫২



রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:২১


শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:১৫


দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫