• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:০৭:৩৫ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

বেরোবিতে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও চেক বিতরণ

৪ নভেম্বর ২০২৫ রাত ০৮:৪০:৩৯

বেরোবিতে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও চেক বিতরণ

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ জার্মান রিটেইলার কিক এর অর্থায়নে ও জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর বাস্তবায়নে ‘কিক মেকস দ্যা ডিফারেন্স প্রকল্পের আওতায় শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, আইটি সরঞ্জামাদি এবং চেক বিতরণ করা হয়।

৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এবং বেরোবির সিন্ডিকেট সদস্য ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করেন।

এসময় উপাচার্য বলেন, এই শিক্ষাবৃত্তি কার্যক্রম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে তাদের উচ্চশিক্ষা গ্রহণ ও চলমান রাখতে সহায়তা করবে। উপাচার্য এই প্রকাল্পের যথাযথ সাফল্য কামনা করেন এবং এই প্রকল্প বাস্তবায়নের জন্য জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস ও কিককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ