• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৭:৪৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বৃষ্টিভেজা তিতুমীর যেন একটু অন্যরকম

৩১ মে ২০২৫ বিকাল ০৪:৩৪:৩২

বৃষ্টিভেজা তিতুমীর যেন একটু অন্যরকম

তিতুমীর কলেজ প্রতিনিধি: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরেক নাম বৃষ্টি। বৃষ্টি তো সব জায়গায়ই হয়। কিন্তু সব জায়গার বৃষ্টি কী একরকম হয়? হয় না। বৃষ্টি একেক জায়গায়  একেক রূপে আত্মপ্রকাশ করে। বৃষ্টি কোথাও শুভ্রতা ছড়ায় আবার কোথায় একেবারেই সাদামাটা রূপে দেখা দেয়। বৃষ্টিতে ভিজতে ভালো লাগেনা এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

আর সেই বৃষ্টি যদি হয় প্রাণপ্রিয় ক্যাম্পাসে, তাহলে ত কথাই নেই। ব্যস্ত নগরীর ব্যস্ততম ক্যাম্পাসে হঠাৎ বৃষ্টি এনে দেয় এক গভীর নীরবতা, ছড়ায় শুভ্রতা।

বলছিলাম, রাজধানীর সরকারি তিতুমীর কলেজের কথা। ১১ একরের সবুজের মহাসমারোহে ঘেরা অপরূপ সৌন্দর্যের সরকারি তিতুমীর কলেজ  ক্যাম্পাস বৃষ্টিতে এক মোহনীয় রূপ ধারণ করে। তিতুমীরে বৃষ্টি নামে সৌন্দর্যের অবতার হয়ে। যেখানটায় ছুঁয়ে দেয় সেখানে রচিত হয় অনিন্দ্য নৈসর্গিক সৌন্দর্যের মোহময়তা।এক পশলা বৃষ্টি প্রাণ ছুঁয়ে যায় সকলের। যাতে মুগ্ধ হয়ে যায় পথচারী থেকে শুরু করে  শিক্ষক-শিক্ষার্থীরাও।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

ক্যাম্পাসে ঘুরে দেখা যায় বেশ কিছু চিত্রের, বিশ্ববিদ্যালয় যে শুধু গৎবাঁধা নিয়মে প্রতিদিন সময় করে এসে পড়াশোনা করে আবার চলে যাওয়ার জায়গা নই, তা বৃষ্টি নামার সাথে সাথেই কিছু একঝাঁক তরুণ মাঠে ফুটবল খেলা শুরু করে কিংবা চঞ্চলমতি একঝাঁক তরুনী বৃষ্টিতে ভিজে উচ্ছল গলায় গান গাইতে গাইতে বৃষ্টিবিলাস করে বুঝিয়ে দেন।

অন্যদিকে বৃষ্টির দিনে ক্যাম্পাসের প্রেমিক যুগলের কাণ্ড দেখলে মনে যেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর বৃষ্টি তিতুমীরেই হয়। একসঙ্গে বৃষ্টিতে ভিজা কিংবা এক ছাতার নিচে হেঁটে হেঁটে পুরো ক্যাম্পাস ঘুরে থাকেন তারা।

একটু চোখ সরিয়ে প্রশাসনিক ভবনের করিডরের দিকে তাকালেই চোখে পড়বে, একগুচ্ছ তরুণ তরুণী মনের সুখে গান গাইতে গাইতে বৃষ্টি দেখছে। অন্যদিকে কেউ কেউ আবার বৃষ্টিভেজা ক্যাম্পাসের কিংবা, বৃষ্টিবিলাস করতে থাকা শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্ত মোবাইলে ধারণ করতে ব্যস্ত।

আরও পড়ুন

ঢাবি শিক্ষার্থী নাবিলাকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে

চোখে পড়ার মতো আরও একটি ঘটনা হলো, ক্যাম্পাসে থাকা সবার প্রিয় কুকুর-বিড়াল গুলো বৃষ্টি হলেই আশ্রয় নেয় বিভিন্ন ভবনের করিডরে, তাঁরাও শিক্ষক- শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে থেকে বৃষ্টি দেখে, বিষয়টা উপভোগ করে। কিন্তু বৃষ্টি নিয়ে তাদের মনে জমে থাকা কথাগুলো বলতে পারেনা কাউকে।

বৃষ্টি শেষ হতে না হতেই ক্যাম্পাসের বিভিন্ন গাছে থাকা ভিজে যাওয়া পাখিগুলো ডানা ঝাঁপটিয়ে উড়াল দেয়। অন্যদিকে শিক্ষার্থীরা বন্ধুদের সাথে নিয়ে দলবদ্ধভাবে বের হয়ে চায়ের কাপে চুমুক দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২