• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৭:৩৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

২৭ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৩৯:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়ার জেরে আজ ২৭ জানুয়ারি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২৬ জানুয়ারি রোববার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অনিবার্য কারণবশত আজ ২৭ জানুয়ারি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের আহ্বান করবো, তারা যেন শান্ত থাকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হবে, সোমবার কোনো ক্লাস-পরীক্ষা হবে না।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজের শিক্ষার্থীদের রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২