• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:১৯:০৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

ইবির নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

৩ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:১০:৪০

ইবির নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২ ডিসেম্বর সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন- উপ-উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গির আলম।

Ad
Ad

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি বা আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। তাঁদের বেতন হবে বর্তমান বেতনের সমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন-বিধি ছাড়াও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। তাঁরা ৪ বছর এই পদে দায়িত্ব পালন করবেন। এছাড়াও সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে তাঁদের।

Ad

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পলায়নের পর ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগ পত্র প্রেরণ করেন সাবেক উপ-উপাচার্য ও কোশাধ্যক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯







Follow Us