• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২০:১১ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

আন্দোলনে আহত শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ দিচ্ছে ডিআইইউ

১৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১২:১০

আন্দোলনে আহত শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ দিচ্ছে ডিআইইউ

ডিআইইউ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের পাশে আবারও দাঁড়িয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্বিতীয় ধাপে আহত শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

১৩ নভেম্বর বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট ২০২৪ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গুরুতর আহত ১ম ধাপে ৭ জন শিক্ষার্থীকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেন। ২য় ধাপে আরও ৬ জন শিক্ষার্থীকে কর্তৃপক্ষ তাদের অবশিষ্ট সম্পূর্ণ বকেয়া টিউশন ফি মওকুফ করে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করেছেন।

Ad

তারা হলেন, সিভিল বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী মো. জুয়েল মিয়া, সিএসই বিভাগের ৯৩ তম ব্যাচের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ, বিবিএ বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন, বিবিএ বিভাগের ৬৬ তম ব্যাচের শিক্ষার্থী রাফসান জামি সিফাত, ইংরেজি বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আল ওবাইদ খান আবিদ ও ইংরেজি বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী মো. মিনহাজুল হক।

এর আগে, প্রথম ধাপে ৮ শিক্ষার্থীকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা হলেন – সিএসই বিভাগের ৯৭ তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের হোসেন, সিএসই বিভাগের ৬৬ তম ব্যাচের শিক্ষার্থী নুরুল আমিন রিফাত, সিএসই বিভাগের ৬৬ তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল মাহমুদ, সিভিল বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী মো. তারেক শাহরিয়ার, ইংরেজি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মেহেদি হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. হাবিব শেখ ও সমাজবিজ্ঞান বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫




২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০২



টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮


Follow Us