• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৫৪:৪৯ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

দ্বিতীয়বারের মতো বিদেশে গণ বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন চিকিৎসকরা

৯ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:২৪:১৯

দ্বিতীয়বারের মতো বিদেশে গণ বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন চিকিৎসকরা

গবি প্রতিনিধি: ব্যবহারিক বিষয়ে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে নেপালে পৌঁছেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ৮ম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা।

৯ সেপ্টেম্বর সোমবার নেপালে পৌঁছানোর বিষয়টি শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন। গতকাল জানা যায়, নেপালের দ্বিতীয়বারের মতো এ প্রোগ্রামে অ্যাগ্রিকালচার এবং ফরেস্টি ইউনিভার্সিটিতে ব্যাচের ২১ জন শিক্ষার্থী ১৫ দিন ইন্টার্ন করবে। এ সময় শিক্ষার্থীদের সাথে উপস্থিত থাকবেন অনুষদের ক্লিনিক্যাল বিভাগের প্রভাষক ও ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. সাবরিনা ফেরদৌস।

নেপাল থেকে ইন্টার্ন চিকিৎসক নিউটন গাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে ইন্টার্নি করতে নেপালে পা রেখেছি। এখানে আসার পিছনে আমাদের ডিন ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খুব অল্প সময়ে আমাদেরকে তারা বিদেশে ইন্টার্নি করার ব্যবস্থা করেছেন।’

এ বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান জানান, ‘বিদেশে শিক্ষার্থীরা ঐ দেশের ভেটেরিনারি সম্পর্কে জ্ঞান ও সাংস্কৃতিক অনুধাবন করতে পারবে। বিদেশের আধুনিক প্রযুক্তি ও কীভাবে তারা চিকিৎসা দিচ্ছে তা বিষয়ে জানতে পারবে। আশা করি, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা ভেটেরিনারি সেবা দিতে পারবে।’

ইন্টার্নশীপের বিষয়ে নেপাল ছাড়া মালয়েশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে কথা হচ্ছে বলে তিনি জানান। ঐসব দেশের শিক্ষার্থীরা বাংলাদেশে আসবে এবং আমাদের শিক্ষার্থীরা তাদের দেশে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে দেশের প্রথম ও একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি শিক্ষা শুরু হয়। শুরুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মাত্র ২৫ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়। তবে পরবর্তীতে আসন সংখ্যা ৫০-এ উন্নীত হয়। ইতোমধ্যে সাতটি ব্যাচ স্নাতক সম্পন্ন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হেরোইনসহ নারী আটক
হেরোইনসহ নারী আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৫৭


যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৪:১৭




এবার চাঁদের মালিকানাও দাবি করলেন ট্রাম্প
এবার চাঁদের মালিকানাও দাবি করলেন ট্রাম্প
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৭:১৩


অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:১৬